May 24, 2026, 11:34 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই: ভূমি উপদেষ্টা

ডেস্ক নিউজ :-

মূলধারার দুটি রাজনৈতিক দলই নির্বাচনমুখী হওয়ায় আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ (শনিবার, ২৪ জানুয়ারি) দুপুরে, সিলেট প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার জন্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

এর আগে সিলেটের কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে করে উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকতায় আগের থেকে অনেক অধঃপতন হয়েছে, তবে সব সাংবাদিকদের প্রচেষ্টায় আগের ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব।’

অভিষেক অনুষ্ঠানে সিলেট প্রেসক্লাবের ২০২৬-২৭ সালের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সিলেট অঞ্চলের প্রথিতযশা সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা