February 18, 2026, 12:31 pm
শিরোনাম :
তানোরে গভীর রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে ৫ পরিবারের বসতবাড়িসহ টাকা পুড়ে ছাই রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার শহিদ শামসুজ্জোহার সমাধিতে রাবি প্রেসক্লাব’র শ্রদ্ধা নিবেদন রাজশাহীতে রোজার আগেই গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে রুয়েটে যৌন নিপীড়ন, এক শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৮ জনের বিভিন্ন মেয়াদে শাস্তি মিনু মন্ত্রী হওয়ায় রাজশাহীতে আনন্দের জোয়ার, মিষ্টি বিতরণ বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন দুই দশক পর পূর্ণমন্ত্রী পেল রাজশাহী রাজশাহীতে এসিড বাণিজ্যে অনিয়মের অভিযোগ বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় জামায়াতের জয় কীভাবে দেখছে পশ্চিমবঙ্গ?

নওগাঁয় দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি :-

নওগাঁর বদলগাছিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত আইয়ুব হোসেন (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইউসিইউতে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

এ দিকে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে।

এর আগে, সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের হলুদবিহার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিবার সূত্র জানায়, গত ৯ ফেব্রুয়ারি জমিতে ধান রোপণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে আইয়ুব হোসেন, তার ছেলে মাহাবুব আলম সুরুজ এবং রেজাউল ইসলামকে প্রথমে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে আইয়ুব হোসেনসহ কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, জমি ও কবরস্থানে রোপিত বাঁশঝাড় নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি ও আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষ জোরপূর্বক জমিতে ধান রোপণ করতে গেলে বাধা দেয়ায় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এতে আইয়ুব হোসেনের মাথায় গুরুতর আঘাত লাগে।

এ দিকে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ঘটনার পর অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা