February 18, 2026, 12:30 pm
শিরোনাম :
তানোরে গভীর রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে ৫ পরিবারের বসতবাড়িসহ টাকা পুড়ে ছাই রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার শহিদ শামসুজ্জোহার সমাধিতে রাবি প্রেসক্লাব’র শ্রদ্ধা নিবেদন রাজশাহীতে রোজার আগেই গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে রুয়েটে যৌন নিপীড়ন, এক শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৮ জনের বিভিন্ন মেয়াদে শাস্তি মিনু মন্ত্রী হওয়ায় রাজশাহীতে আনন্দের জোয়ার, মিষ্টি বিতরণ বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন দুই দশক পর পূর্ণমন্ত্রী পেল রাজশাহী রাজশাহীতে এসিড বাণিজ্যে অনিয়মের অভিযোগ বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় জামায়াতের জয় কীভাবে দেখছে পশ্চিমবঙ্গ?

দুই দশক পর পূর্ণমন্ত্রী পেল রাজশাহী

স্টাফ রিপোর্টার :-

দীর্ঘ দুই দশক পর পূর্ণমন্ত্রী পেল রাজশাহীবাসী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর গতকাল মন্ত্রিপরিষদ গঠন করেছে বিএনপি। এতে রাজশাহী-২ সদর আসনের বিএনপির বিজয়ী প্রার্থী মিজানুর রহমান মিনু মন্ত্রী হিসেবে ডাক পান।

এর মাধ্যমে দীর্ঘ দুই দশক পর রাজশাহীতে একজন পূর্ণমন্ত্রী মন্ত্রিসভায় স্থান পেলেন। এর আগে ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল হক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে আওয়ামী লীগ পরপর চারবার ক্ষমতায় গেলেও এই জেলার ৬টি আসনের কাউকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়নি। তবে, প্রতিমন্ত্রী দেয়া হয়। সবশেষ সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান শাহরিয়ার আলম।

এদিকে, মিজানুর রহমান মিনু মন্ত্রিপরিষদে ডাক পাওয়ার খবরে উচ্ছ্বাসিত রাজশাহীবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন হাজারো মানুষ।

রাজশাহীর ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, অনেক বছর পর আমাদের রাজশাহী থেকে একজন মন্ত্রী হল- এটা সত্যিই গর্বের বিষয়। আমরা আশা করি, এখন এলাকার উন্নয়ন আরও দ্রুত হবে।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, দীর্ঘ দিন পর রাজশাহীতে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়া গেছে। এটি রাজশাহীর জন্য বেশ আনন্দের। আমরা চাই তার মাধ্যমে রাজশাহীতে দলের চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো তিনি বাস্তবায় করবেন। পাশপাশি রাজশাহীর যে উন্নয়ন বাকি ছিলে সেগুলো তিনি তার মাধ্যমে নিয়ে আসবেন এমনটিই আমাদের আশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা