October 27, 2026, 7:21 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

700m @ skt88 ঈশ্বরদীতে ৪৫ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, একটি ভাটা ধ্বংস

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:-
ঈশ্বরদীতে ৪৫ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

700m @ skt88 ঈশ্বরদীতে ৪৫ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, একটি ভাটা ধ্বংস

পাবনার ঈশ্বরদী উপজেলায় অবৈধ ৪৫ ইটভাটায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। কয়লার পরিবর্তে অবৈধভাবে কাঠ পোড়ানোসহ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অভিযানের সময় ৪৫টি ইটভাটাকে মোট ৪৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল ২৯ ডিসেম্বর সোমবার দিনব্যাপী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেন। এই অভিযানে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

ভ্রাম্যমাণ আদলাত ও স্থানীয়দের সূত্রে দেওয়া তথ্য মতে,গতকাল সোমবার সকালে প্রথমে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া হাট সংলগ্ন মিজান সরদারের মালিকানাধীন ‘এসবিএম ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এরপর ভ্রাম্যমাণ আদালত লক্ষ্মীকুন্ডার নবীনগর এলাকার ইটভাটাগুলোতে অভিযানে যান। সেই সময় কয়েকটি ইটভাটায় কর্মরত শ্রমিকরা ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। শ্রমিকরা লক্ষ্মীকুন্ডার দাদাপুর–পাকুড়িয়া সড়ক অবরোধ করে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তখন যৌথবাহিনী শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর রাজনৈতিক দলের নেতাদের সুপারিশে ভ্রাম্যমাণ আদালত ইটভাটা ভেঙে ধ্বংস করার কার্যক্রম বন্ধ করে জরিমানা শুরু করেন।

পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেন জানান, দিনব্যাপী অভিযানের লক্ষ্মীকুন্ডার ৪৫টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত মামলা দায়ের করে নগদ ৪৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ‘এসবিএম ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার শর্তে ভাটার মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা