May 25, 2026, 2:33 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নাসির পাটোয়ারীর প্রচারসঙ্গী বোমাহামলাকারী সেই ছাত্রলীগ নেতা!

ডেস্ক নিউজ :-

রাজধানীর কাকরাইলে হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারীকে ডিম নিক্ষেপ নিয়ে চলছে তুমুল আলোচনা।

স্থানীয় শিক্ষার্থীরা তাকে ডিম নিক্ষেপ করে বিশ্ববিদ্যালয় চত্ত্বর থেকে বের করে দেয়। বিষয়টি যখন টক অব দ্য কান্ট্রি; তবে তার চেয়েও এখন আরও বেশি আলোচনা পাটোয়ারীর বগলদাবা থেকে বের হওয়া সেই ছাত্রলীগ নেতার ছবি নিয়ে। পাটোয়ারী যখন অবরুদ্ধ এবং শিক্ষার্থীরা যখন বিক্ষোভ করছিল ঠিক তখনই নাসিরুদ্দীন পাটোয়ারির বগলের নীচ দিয়ে বের হয় আসেন সেই ছাত্র লীগ নেতা। যিনি ২০২৫ সালের ২২ জুলাই মাইলস্টোন শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অনুপ্রবেশ করে বোমা নিক্ষেপ করেছিল। পুলিশ তাকে আটকও করেছিল।

নাসিরুদ্দীন পাটোয়ারি ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী। বিষয়টি নিয়ে বেশ সমালোচনার ঝড় বইছে।
এদিকে পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপের ঘটনায় এনসিপি নেতারা নিন্দা জানালেও ওই বোমা হামলাকারীর বিষয়ে কোনো মন্তব্য করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা