May 24, 2026, 7:55 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বলিউডের সিনেমায় জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক :-

বিশ্বসংগীত ও হলিউডের গ্ল্যামার আইকন জেনিফার লোপেজ এবার নাম লেখাতে যাচ্ছেন ভারতীয় সিনেমায়। বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির আসন্ন আন্তর্জাতিক থ্রিলার ‘হোয়াইট’-এ দেখা যাবে এই মার্কিন সুপারস্টারকে। তবে ক্যামেরার সামনে অভিনেত্রী হিসেবে নয়, বরং নিজের জাদুকরী কণ্ঠ দিয়ে সিনেমার মূল থিম সং ‘অ্যান্থেম’ গেয়ে দর্শকদের মাতাবেন তিনি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই বিগ বাজেট সিনেমাটি মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সিনেমার প্রধান আকর্ষণ হিসেবে জেনিফার লোপেজ যে গানটি গাইবেন, তা ইংরেজি ও স্প্যানিশ- উভয় ভাষার সংমিশ্রণে তৈরি হচ্ছে। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

থ্রিলারটির শুটিং শুরু হয়েছে অনেক আগে থেকেই। দক্ষিণ আমেরিকার মনোরম লোকেশনে ইতোমধ্যেই সিনেমার ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, ইংরেজি ও স্প্যানিশ ভাষায় মূল সিনেমাটি তৈরি হলেও বিশ্বব্যাপী দর্শকের কথা মাথায় রেখে এটি আরও ২১টি ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে।

‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জয়ের পর বিক্রান্ত ম্যাসির জয়যাত্রা যেন থামছেই না। এবার খোদ জেনিফার লোপেজের কণ্ঠের মূর্ছনায় তার সিনেমার যাত্রা শুরু হওয়া ক্যারিয়ারের বড় এক মাইলফলক হিসেবে দেখছেন সিনেমা বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা