May 24, 2026, 8:14 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

‘তেল ছাড়া পরোটা’য় মোশাররফ করিম

বিনোদন ডেস্ক :-

শতাধিক পর্বে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। মাছরাঙা টেলিভিশনের এই ধারাবাহিকে এবার যুক্ত হচ্ছেন অভিনেতা মোশাররফ করিম। আজ রোববার (২৫ জানুয়ারি) থেকে তাকে এই নাটকে দেখা যাবে।

সমাজে বসবাসকারী দুই ধরনের মানুষের গল্প নিয়ে গত আগস্টে মাছরাঙা টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হয় নাটকটি।

কচি খন্দকারের পরিচালনায় পর্দায় মোশাররফ করিমকে দেখা যাবে আবদুল চরিত্রে। নাটকে একটি যাত্রাদলের সঙ্গে মিশে তিলের খাজা, বাদাম বিক্রি করেন আবদুল। যাত্রার অভিনয়ের প্রতি তার বেশ ঝোঁক রয়েছে। কিন্তু তিনি অভিনয়ের কিছুই পারেন না। পরে তিনি যাত্রাদলের বাবুর্চির সহকারী হিসেবে কাজ করেন। যাত্রাদলের জন্য বাজার করা ও সবাইকে খাওয়ানো তার দায়িত্ব। একসময় যাত্রার নৃত্যশিল্পীর প্রেমে পড়বে আবদুল। এভাবেই এগিয়ে যাবে নাটকটি।

সুবিধাবাদী ও নীতিবান মানুষের আদর্শগত সংঘাতের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘তেল ছাড়া পরোটা’। এতে আগে থেকে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, কচি খন্দকার, রোবেনা রেজা জুঁই, সুজাত শিমুল, অনিক, আব্দুল্লাহ রানা, মিলি বাসার প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, সমাজে বসবাসকারী দুই ধরনের মানুষ। একদল বিশ্বাস করে উন্নতিতে তোষামোদের বিকল্প নেই। অন্য দলটি তোষামোদবিমুখ, নীতির জায়গায় অটল থেকে লড়ে যায় প্রতিকূলতার সঙ্গে। এই দুই বিপরীত দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে নাটকের দুটি পরিবার।

একটি পরিবার একসময় তিলের খাজার ব্যবসা করলেও এখন তোষামোদকে পুঁজি করে সরিষার তেল, নারকেল তেল থেকে শুরু করে পেট্রোলের ব্যবসা গড়ে তোলে। তাদের কোম্পানির নাম ‘তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড’।

অপরদিকে, আরেকটি পরিবার সহজ-সরল জীবনে অভ্যস্ত, যারা আপস না করার নীতিতে বিশ্বাসী। এই দুই পরিবারের সাংস্কৃতিক, নৈতিক ও সামাজিক সংঘাতের মধ্যদিয়েই এগিয়েছে নাটকের গল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা