May 24, 2026, 9:55 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ওটিটিতে অভিষেক হচ্ছে অপু বিশ্বাসের

বিনোদন ডেস্ক :-

চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ফিরছেন নিজের চেনা ছন্দে। এবার ফেরার গল্পটা একটু ভিন্ন। বড় পর্দার গ্ল্যামার পেরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো পা রাখতে যাচ্ছেন ওটিটির দুনিয়ায়। চিত্রনায়ক আব্দুন নূর সজলের সঙ্গে ‘দুর্বার’ সিনেমার শুটিং দিয়ে সম্প্রতি বছর শুরু করলেও, এবার ক্যারিয়ারের প্রথম ওয়েব ফিল্ম ‘শিকার’-এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে তার। কামরুজ্জামান রোমান পরিচালিত এই থ্রিলার প্রজেক্টটির জন্য ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউড কুইন।

পরিচালক সূত্রে জানা গেছে, ‘শিকার’ হবে একটি টানটান উত্তেজনার সাইকো-থ্রিলার। যেখানে অপু বিশ্বাসকে দেখা যাবে অত্যন্ত চ্যালেঞ্জিং এবং রহস্যঘেরা একটি চরিত্রে। এই নতুন যাত্রায় অপুর বিপরীতে অভিনয়ের সুযোগ পাচ্ছেন নবাগত অভিনেতা পলাশ। প্রথাগত রোমান্টিক গল্পের বাইরে গিয়ে একজন নবাগতর সঙ্গে অপু বিশ্বাসের এই রসায়ন ওটিটি দর্শকদের জন্য বড় এক চমক হতে যাচ্ছে। নির্মাতা কামরুজ্জামান রোমান, যিনি এর আগে ‘জ্বীন ৩’ পরিচালনা করে আলোচনায় এসেছেন, তিনি জানান যে, অপু বিশ্বাসের মতো অভিজ্ঞ অভিনেত্রীকে ওটিটির পর্দায় নতুনভাবে উপস্থাপনের জন্য চিত্রনাট্যে বিশেষ কাজ করা হয়েছে।

শুটিংয়ের পরিকল্পনা নিয়েও রয়েছে বড় আয়োজন। গল্পের প্রয়োজনে পুরো ইউনিট নিয়ে আগামী ৮ মার্চ নেপালের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার। নেপালের মনোরম পাহাড় আর কুয়াশাচ্ছন্ন লোকেশনে ‘শিকার’-এর দৃশ্যধারণ করা হবে। সেখানে প্রায় টানা দুই সপ্তাহ শুটিং করার কথা রয়েছে। অপু বিশ্বাস ও পলাশ ছাড়াও এই প্রজেক্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বড়দা মিঠু, ইমরান হাসোসহ আরও অনেক গুণী শিল্পী।

অপু বিশ্বাস নিজেও এই নতুন মাধ্যম নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি মনে করেন, ওটিটি বর্তমানে বিশ্বজুড়ে গল্পের ধরনে পরিবর্তন এনেছে এবং ভালো গল্পের সন্ধানেই তিনি এই মাধ্যমে নাম লিখিয়েছেন। সবকিছু ঠিক থাকলে শুটিং শেষ করে পোস্ট-প্রডাকশন গুছিয়ে আসন্ন ঈদুল ফিতরের পর একটি নামি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘শিকার’। বড় পর্দার ব্যস্ততা আর ওটিটির এই নতুন চ্যালেঞ্জ

মিলিয়ে ২০২৬ সালটি অপু বিশ্বাসের ক্যারিয়ারে এক রাজকীয় প্রত্যাবর্তনের বছর হিসেবেই গণ্য হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা