May 24, 2026, 7:06 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ভোটের আগে বাংলাদেশ সফরে ব্রিটিশদের সতর্ক করল যুক্তরাজ্য

ডেস্ক নিউজ :-

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রিটিশ নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য।

শুক্রবার (২৩ জানুয়ারি) দেশটির ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই সতর্কতা জারি করে।

যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতায় উল্লেখ করা হয়েছে, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। দেশজুড়ে রাজনৈতিক সভা-সমাবেশ বাড়বে। এ সময় বড় ধরনের জনসমাগম, নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। ব্রিটিশ নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় বিকল্প পরিকল্পনার পরামর্শ দেওয়া হয়েছে।

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মতো দুর্গম এলাকাগুলোতে ঝুঁকি বেশি থাকায় অতিজরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকায় ভ্রমণ না করতে বলা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যেসব এলাকায় ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে, সেখানে জরুরি অবস্থায় যুক্তরাজ্য সরকারের পক্ষে সহায়তা দেওয়া কঠিন হতে পারে।

এফসিডিও সতর্ক করে বলেছে, সরকারের নির্দেশনা অমান্য করে কোনো নাগরিক ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে তাদের ভ্রমণ বীমা বাতিল হতে পারে। এছাড়া নারী, প্রতিবন্ধী ও একা ভ্রমণকারীদের জন্য আলাদা সাধারণ নিরাপত্তা নির্দেশনাও দেওয়া হয়েছে। ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশে অবস্থানকালে ই-মেইল অ্যালার্টের মাধ্যমে নিয়মিত পরিস্থিতির হালনাগাদ তথ্য জানাতে বলা হয়েছে।

জরুরি প্রয়োজনে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশে সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি এবং সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা বলেছে এফসিডিও। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশে বর্তমানে উগ্রবাদী গোষ্ঠীগুলো তৎপর রয়েছে। তারা যেকোনো সময় হামলা চালানোর চেষ্টা করতে পারে। বিশেষ করে রেস্তোরাঁ, গণপরিবহন, ভিড় এলাকা, ধর্মীয় উপাসনালয় এবং রাজনৈতিক সমাবেশগুলোতে এ ধরনের হামলার ঝুঁকি বেশি।

ধর্মীয় সংখ্যালঘু এবং ইসলামবিরোধী হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হতে পারে। এ অবস্থায় বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা বিষয়ে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিস্থিতি এখনও অস্থিতিশীল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা