May 24, 2026, 7:54 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বেবিবাম্পের ছবি প্রকাশ করলেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক :-

নিজের স্টাইল, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব দিয়ে বারবার আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বয়স যে তার গ্ল্যামার কিংবা আত্মবিশ্বাসে কোনো প্রভাব ফেলেনি, তা আবারও প্রমাণ করলেন ৪০ বছর বয়সী এই অভিনেত্রী। এবার প্রকাশ্যে জানালেন, তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে সুখবরটি দেন অনিল কাপুরকন্যা। ছবির ক্যাপশনে সোনম লেখেন, ‘মামাস ডে আউট’। তবে ক্যাপশনের চেয়ে বেশি নজর কেড়েছে তার আত্মবিশ্বাসী ম্যাটারনিটি লুক।

অন্তঃসত্ত্বা নারীদের ঢিলেঢালা পোশাক পরার প্রচলিত ধারণাকে ভেঙে সোনম বেছে নিয়েছেন বডি-ফিটেড কালো পোশাক। বোন রিয়া কাপুরের স্টাইলিংয়ে কালো হাই-নেক ক্রপ টপের সঙ্গে লম্বা স্লিভের ডাবল-কলার ব্লেজার এবং পেন্সিল-ফিট ম্যাক্সি স্কার্টে তাকে দেখা গেছে। পোশাকের কাট ও ফিটিংয়ে স্পষ্টভাবে ফুটে উঠেছে তার বেবিবাম্প।

এই লুকের মাধ্যমে সোনম যেন স্পষ্ট বার্তা দিলেন- মাতৃত্ব মানেই ফ্যাশন থেকে দূরে সরে যাওয়া নয়। গয়না ও অ্যাকসেসরিতেও ছিল আভিজাত্যের ছাপ। গলায় হিরার লকেট দেওয়া হার, আঙুলে একাধিক আংটি এবং স্ফীতোদরের ওপর স্টাইলিশ চেইন তার লুককে আরও পরিপূর্ণ করেছে। সঙ্গে ছিল বিলাসবহুল ব্র্যান্ড হার্মিসের কালো ব্যাগ।

মেকআপেও ছিল পরিমিত সৌন্দর্য- শিমারি আইশ্যাডো, উইংড আইলাইনার ও ন্যুড লিপস্টিক। মাঝখানে সিঁথি করা খোলা চুল কাঁধে ছড়িয়ে ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দেন সোনম।

উল্লেখ্য, ২০২২ সালে প্রথম সন্তান বায়ুর জন্ম দেন সোনম কাপুর। বর্তমানে তার বয়স তিন বছর। এবার সেই পরিবারের সদস্যসংখ্যা আরও বাড়তে চলেছে।

৪০ বছর বয়সে দ্বিতীয়বার মাতৃত্বের এই অধ্যায় সোনম যে দারুণভাবে উপভোগ করছেন, তা তার প্রকাশ করা ছবিতেই স্পষ্ট- যা অনুরাগীদের কাছেও হয়ে উঠছে অনুপ্রেরণার এক নতুন গল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা