October 27, 2026, 7:20 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

‘ঢাকায় কোনও সিট দিবো না, সব সাইজ হয়ে যাবে’- ফেসবুকে ভাইরাল

ডেস্ক নিউজ :-
ভাইরাল হওয়া ভিডিও থেকে সংগৃহীত স্থিরচিত্রে ডা. এসএম খালিদুজ্জামান।

‘ঢাকায় কোনও সিট দিবো না, সব সাইজ হয়ে যাবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা যায়।

গতকাল মঙ্গলবার রাতে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায়, ডা. খালিদুজ্জামান গাড়িতে বসে কোথায়ও যাওয়ার সময় কথাগুলো বলছিলেন। তার এমন মন্তব্যে নেটিজেনদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।

ডা. খালিদুজ্জামানকে ওই ভিডিওতে আরও বলতে শোনা যায়, ‘ভয় পেয় না, সব সাইজ হয়ে যাবে। কালকে আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি গুলশানে। তোমরা কালকে সন্ধ্যার দিকে ওদিক থাকবার একটা প্ল্যান রাইখো।’

তিনি আরও বলেন, ‘এবার ইলেকশন হবে ঈদের মতো। কে কি করে, এটা নিয়ে ভয় পেও না, সব একেবারে সাইজ হয়ে যাবে। শিবির ছাত্র সংসদের সব ভোটে জিতবে, শাকসু নির্বাচনেও জিতবে। নির্বাচনে ঢাকায়ও জিতবে, সব জিতবে। ঢাকায় কোনও সিটই দিবো না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা