May 24, 2026, 9:00 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রেগে গিয়ে সহ-অভিনেতার গায়ে হাত তুলেন পূজা?

বিনোদন ডেস্ক :-

তামিল সিনেমা ‘মুগামুড়ি’র মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন ভারতের দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের। অবশ্য মডেলিংয়ে তার আগেই পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। দক্ষিণী সিনেমা থেকে বলিউডেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহেঞ্জোদরো’ সিনেমাতে হৃতিক রোশনের বিপরীতে দেখা য়ায় পূজাকে।
সালমান খানের বিপরীতে ‘কিসি কি ভাই কিসি কি জান’-এও অভিনয় করেন তিনি। এই পূজাই নাকি ক্যারিয়ারের শুরুর দিকে বড় এক তারকাকে চড় কষান!

বিতর্কের সূত্রপাত এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে। সেই প্রতিবেদনে দাবি করা হয়, ক্যারিয়ারের শুরুর দিকে এক পুরুষ সহ-অভিনেতার সঙ্গে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা নাকি প্রকাশ্যে এনেছেন তিনি।

ওই প্রতিবেদনে বলা হয়, একটি ‘প্যান-ইন্ডিয়া’ সিনেমার শুটিং চলছিল।
এতে তার সহ-অভিনেতা অনুমতি ছাড়াই পূজার ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়েন এবং অশোভন আচরণ করেন।

আরও দাবি করা হয়, ওই ঘটনায় পূজা তৎক্ষণাৎ প্রতিবাদ জানান এবং পরে সিনেমার নির্মাতাদের জানিয়ে দেন, ভবিষ্যতে তিনি ওই অভিনেতার সঙ্গে আর কাজ করবেন না।

ওই প্রতিবেদনে দাবি করা হয় অভিনেত্রী নাকি সহ-অভিনেতাকে চড়ও মারেন। এর পরই সামাজিকমাধ্যমে পূজাকে নিয়ে সমালোচনা করেছেন কেউ।
আবার অনেকে সেই সহ-অভিনেতার খোঁজে বেরিয়ে পড়েন।

এরপরই ইন্ডাস্ট্রির ট্র্যাকার রমেশ বালা জানান, পূজার নামে ছড়িয়ে পড়া এই সাক্ষাৎকার সম্পূর্ণ ভুয়া। তার কথায়, এই বক্তব্যের কোনও বাস্তব ভিত্তি নেই। যাচাই না করা তথ্য শেয়ার না করার আহ্বান জানান তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে বড় বড় তারকাদের সঙ্গে কাজ করলেও সে ভাবে হিট সিনেমা নেই পূজার ঝুলিতে।
সামনে থালাপতি বিজয়ের সঙ্গে ‘জয়নয়াগন’ সিনেমায় দেখা যাবে পূজাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা