May 24, 2026, 8:48 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

এক যুগ পরে অ্যালবাম নিয়ে ফিরছেন বালাম, ঈদে আসছে ‘মাওলা’

বিনোদন ডেস্ক :-

এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন বালাম। গতকাল সোমবার প্রথম আলোর সঙ্গে আলাপে সংগীতশিল্পী জানালেন, একক অ্যালবামটির নাম হবে ‘মাওলা’। এটি এ বছরের ঈদুল ফিতরে প্রকাশিত হবে। অ্যালবামে ৬টি গান থাকবে। শিরোনাম গানসহ অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজন শেষ।

হঠাৎ করে অ্যালবাম প্রকাশ বিষয়ে বালাম বলেন, ‘আবার গান সিরিয়াসলি করছি। তাই এই অ্যালবামের কাজ। গেল কয়েক বছরে কয়েকটি সিঙ্গেল গান ছেড়ে দেখেছি, এভাবে একটি করে গান প্রকাশ করে ভক্তদের চাহিদা পুরণ করাটা খুব কঠিন। এক অ্যালবামে নানা ধাঁচের গান থাকে, যা শিল্পীকে বিভিন্ন শ্রোতার মনোযোগ পাওয়ার সুযোগ করে দেয়। নতুন অ্যালবামে এই বৈচিত্র্য থাকবে। বিভিন্ন বয়সী ও পছন্দের শ্রোতাদের ভালো লাগবে।’

‘মাওলা’ বালামের পঞ্চম একক অ্যালবাম। ছয়টি গান, ছয়টি ভিন্নধারা—কিন্তু সব গানে মেলোডিকে প্রাধান্য দিচ্ছেন বালাম। তিনি জানান, নতুন অ্যালবামে জেন–জিদের কথাও ভাবা হয়েছে, যাতে নতুন প্রজন্মের শ্রোতার সঙ্গে সংযোগ স্থাপন হয়।

অ্যালবামের শিরোনাম গান ‘মাওলা’ একটি সুফি-ধারার গান। প্রথমবার এ ধরণের গান গাইলেন বালাম। তিনি বলেন, ‘কোভিড সময়ের উপলব্ধিতে গানটি তৈরি হয়েছে। আমার কাছে মনে হয়েছে, বর্তমান পৃথিবীর যে অস্থিরতা এখনও তা অনেক প্রাসঙ্গিক। তাই গানটি আমার নতুন অ্যালবামে রাখা হয়েছে।’

গাওয়ার পাশাপাশি অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়োজনও করেছেন বালাম। যদিও গানের গীতিকারদের নাম এখনই প্রকাশ করতে চাইলেন না। জানালেন, সব গান অডিও আকারে প্রকাশিত হবে, একটি গান ভিডিও আকারেও থাকবে।

বালামের এর আগে ‘বালাম’ (২০০৭), ‘বালাম ২’ (২০০৮), ‘বালাম ৩’ (২০১০) ও ‘ভুবন’ (২০১৩) নামে চারটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এসব অ্যালবামের বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পায়, যার মধ্যে আছে ‘এক মুঠো রোদ্দুর’, ‘নেশা’, ‘একাকী মন’, ‘তোমার জন্য’, ‘নুপুর বাজে’, ‘সঙ্গী হবে কি’, ‘রিমঝিম’, ‘অপরূপা’।

এক যুগ নতুন কোনো অ্যালবাম প্রকাশ না করলেও একক গান দিয়ে নিয়মিত ভক্তদের সঙ্গে ‘সংযোগ’ রেখেছেন বালাম। ২০২৩ সালে ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গান দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন। এরপর গেয়েছেন ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গান। দুটি গানেই তাঁর সহশিল্পী ছিলেন কোনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা