May 24, 2026, 9:00 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

দেব–শুভশ্রীর কামব্যাকে উন্মাদনা, সিনেমা মুক্তির ১০ মাস আগেই হাউসফুল!

বিনোদন ডেস্ক :-

দীর্ঘ প্রায় ১১ বছর পর আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। ছবি ঘোষণার পর থেকেই দর্শকমনে উত্তেজনার পারদ চড়ছিল। অবশেষে সেই উত্তেজনা রীতিমতো উন্মাদনায় রূপ নিল, যখন সিনেমা মুক্তির প্রায় ১০ মাস আগেই প্রথম শো হাউসফুল হয়ে গেল।

সোমবার, ১৯ জানুয়ারি প্রথমবার সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে লাইভে আসেন দেব–শুভশ্রী।

শুরু থেকেই জানানো হয়েছিল—এই লাইভে থাকছে বড় চমক। আর শেষ পর্যন্ত কথা রাখেন তারকা জুটি।
ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম, কোনো ছবির ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট বিক্রি শুরু হলো মুক্তির ১০ মাস আগে।

লাইভে শুভশ্রী জানান, দর্শকদের জন্য এমন চমক থাকছে যা আগে কখনও হয়নি।

এরপর লাইভের শেষ মুহূর্তে দেব ঘোষণা করেন—ছবির নাম এখনো চূড়ান্ত না হলেও (প্রাথমিকভাবে পরিচিত ‘দেশু-৭’ নামে), আজই শুরু হচ্ছে প্রথম শোয়ের টিকিট বুকিং।

লাইভ শেষ হতেই দুপুর ৩টায় খুলে যায় অনলাইন বুকিং। মুহূর্তের মধ্যেই ঝড়ের গতিতে বিক্রি হয়ে যায় ২০০০ আসন। কয়েক মিনিটেই প্রথম শো হাউসফুল।

যাঁরা এই টিকিট কেটেছেন, তাঁরা আগামী ২৮ ও ২৯ জানুয়ারি নির্দিষ্ট প্রেক্ষাগৃহ থেকে সংগ্রহ করবেন দেব ও শুভশ্রীর অটোগ্রাফ সংবলিত বিশেষ গোল্ড টিকিট।
জানা গেছে, ছবিটির প্রথম শো অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর সকাল সাড়ে ৭টায়।

দেব জানিয়েছেন, যারা এত আগে থেকে টিকিট কেটে অপেক্ষা করছেন, তাদের জন্য থাকছে বিশেষ চমক।

অন্যদিকে শুভশ্রী বলেন, দর্শকদের দীর্ঘদিনের প্রত্যাশার কথা মাথায় রেখেই ছবির চিত্রনাট্য তৈরি হচ্ছে। অ্যাকশন, থ্রিলার, রোম্যান্স ও রিভেঞ্জ—সবই থাকবে।

শুভশ্রী আরও জানান, ‘ধূমকেতু’ মুক্তির পর দর্শকদের যে অভিযোগ ছিল, এবার তা মাথায় রাখা হয়েছে। দেবের প্রস্তাব পেয়ে মাত্র ৩০ সেকেন্ডেই রাজি হয়েছিলেন তিনি।

২০২৬ সালে টলিপাড়ায় একাধিক বড় মুক্তি থাকলেও, দেব–শুভশ্রীর এই কামব্যাক ইতিমধ্যেই অনুরাগীদের কাছে উৎসবে পরিণত হয়েছে।

বলা দরকার, গেল বছরে মুক্তিপ্রাপ্ত ‘ধূমকেতু’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে দেব-শুভশ্রীকে, যদিও সে সিনেমাটিতে তারা অভিনয় করেছিলেন এগারো বছরেরও বেশি সময় আগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা