May 24, 2026, 9:00 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

এবার কার প্রেমে পড়লেন দিশা পাটানি?

বিনোদন ডেস্ক :-

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। বেশ কয়েকদিন ধরেই তার নতুন প্রেমের গুনজন শোনা যাচ্ছে। আর সেই গুনজনের কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় গায়ক তলবিন্দর সিং সিধু। তবে এখন পর্যন্ত তাদের কেউই এ সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবুও তাদের নিয়ে গুঞ্জনের শেষ নেই।

বলিউড অভিনেত্রী কৃতী শ্যাননের বোন নূপুর শ্যাননের বিয়ের অনুষ্ঠান থেকে এ গুনজনের সূত্রপাত হয়। সেই বিয়ের আসর ছিল বলিউডের পরিচিত মুখে ভরা। সেখানেই অতিথি হিসেবে হাজির হয়েছিলেন দিশা পাটানি। কিন্তু নজর কাড়ে অন্য এক দৃশ্য। গায়ক তলবিন্দর সিং সিধুর সঙ্গে দিশার ঘনিষ্ঠ উপস্থিতি।

অনুষ্ঠানের তাদের দুজনকে একাধিকবার একান্ত সময় কাটাতে দেখা গেছে। কখনও পাশাপাশি বসে কথা বলা, কখনও আবার হাসিমুখে আড্ডা। সব মিলিয়ে সেই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি হতে বেশি সময় নেয়নি।

সেই ভিডিও অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভিডিও ঘিরেই শুরু হয় আলোচনা। এটা কি শুধুই বন্ধুত্ব, নাকি তার চেয়েও বেশি কিছু? সামাজিক মাধ্যমের কানাঘুষায় দ্রুতই জায়গা করে নেয় নতুন প্রেমের গুঞ্জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা