May 24, 2026, 9:00 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জিম ছাড়াই ৬০ বছরে ১৮ কেজি ওজন কমালেন আমির!

বিনোদন ডেস্ক :-

জীবনের বয়সের হিসেবে ৬০-এর গণ্ডি পার করেছেন অথচ আমির খানের লুক দেখে মনে হচ্ছে তরুণ তুর্কি! ১৪ বছরের ছোট প্রেমিকার হাত ধরে আমিরকে দেখে চমকে উঠছে সবাই। ১৮ কেজি ওজন কমিয়ে সামাজিকমাধ্যমে আলোচনার তুঙ্গে মিস্টার পারফেকশনিস্ট।

তবে আশ্চর্যের বিষয় হল, এই ওজন কমানোর জন্য তিনি জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আমির।

বলিউডের এই অভিনেতা জানিয়েছেন, তার এই আমূল পরিবর্তনের নেপথ্যে রয়েছে একটি বিশেষ ‘অ্যান্টি-ইনফ্ল্যামেটরি’ ডায়েট, যা তার শরীরে ম্যাজিকের মতো কাজ করেছে।

সাক্ষাৎকারে আমির জানান, তার মূল লক্ষ্য ওজন কমানো ছিল না। দীর্ঘদিনের যন্ত্রণাদায়ক মাইগ্রেন থেকে মুক্তি পেতেই তিনি এই বিশেষ ডায়েট শুরু করেছিলেন।

অভিনেতার কথায়, এটা (ওজন ঝরা) অনেকটা নিজে থেকেই হয়ে গিয়েছে।

আমি মাইগ্রেনের চিকিৎসার জন্য এই ডায়েট শুরু করি, আর ফলস্বরূপ ১৮ কেজি ওজন কমে যায়। এখন আমার মাইগ্রেনের সমস্যাও অনেক নিয়ন্ত্রণে।

বিজ্ঞানের ভাষায় এই ডায়েট কী? পুষ্টিবিদদের মতে, আমাদের শরীরের ভেতরে অনেক সময় ‘ক্রনিক ইনফ্ল্যামেশন’ বা দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি হয়। প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি, অ্যালকোহল এবং মানসিক চাপের ফলে শরীর থেকে ‘সাইটোকাইনস’ নামক এক ধরণের রাসায়নিক নির্গত হয়।

এটি ইনসুলিন এবং লেপটিন হরমোনের কাজে বাধা দেয়, যা শরীরে চর্বি জমানোর প্রধান কারণ। এই প্রদাহ কমালেই শরীর নিজে থেকে ওজন ঝরাতে শুরু করে।

এর আগে অভিনেত্রী বিদ্যা বালানও জানিয়েছিলেন, কোনো ব্যায়াম ছাড়াই কেবল প্রদাহ-বিরোধী খাবার খেয়ে তিনিও ওজন কমিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা