May 24, 2026, 9:55 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ের পিঁড়িতে বসছেন ধানুশ–ম্রুণাল!

বিনোদন ডেস্ক :-

দক্ষিণী সুপারস্টার ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এবার সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই আলোচিত তারকা যুগল, এমন খবরেই এখন সরগরম নেটদুনিয়া।

ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ধানুশ ও ম্রুণালের চার হাত এক হতে পারে। বিয়ের আসর বসতে যাচ্ছে রাজস্থানের রাজকীয় শহর উদয়পুরে। সেখানে একটি বিলাসবহুল প্রাসাদে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে ব্যক্তিগত পরিসরেই অনুষ্ঠানটি করতে চাইছেন এই তারকা জুটি। বিয়েতে কেবল দুই পরিবারের সদস্য এবং অল্পসংখ্যক ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিত থাকার কথা রয়েছে।

তবে সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে এখন পর্যন্ত ধানুশ বা ম্রুণাল, কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। বরাবরই তারা নিজেদের ভালো বন্ধু বলে পরিচয় দিয়ে এসেছেন। যদিও সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি উষ্ণ আচরণ ভক্তদের সন্দেহ আরও পাকাপোক্ত করেছে।

নেটিজেনদের একাংশের ধারণা, দীর্ঘ নীরবতার আড়ালেই বড় কোনো চমকের প্রস্তুতি নিচ্ছেন এই তারকারা।

প্রসঙ্গত, ধানুশের এটি হতে যাচ্ছে দ্বিতীয় বিয়ে। এর আগে সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়ার সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি। ধানুশের দুটি পুত্রও রয়েছে। অন্যদিকে, ক্যারিয়ারের সেরা সময়ে থাকা ম্রুণাল ঠাকুরের সঙ্গে ধানুশের বয়সের পার্থক্যও বেশ আলোচনায় এসেছে।

সব জল্পনা-কল্পনার মাঝেই প্রশ্ন উঠছে, সব বাধা পেরিয়ে কি সত্যিই দুই সন্তানের জনকের সঙ্গে নতুন জীবন শুরু করছেন ম্রুণাল? সেই উত্তরের জন্য এখন নজর রাখতে হবে সময়ের দিকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা