May 25, 2026, 3:42 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

টানা ২ মাস জামাতে নামাজ পড়ে ৮ কিশোরের পুরস্কার লাভ

সিলেট প্রতিনিধি :-

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা দক্ষিণ পাড়া জামে মসজিদে একটানা ২ মাস পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে পুরস্কার পেয়েছেন ৮জন কিশোর। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমআ মসজিদ প্রাঙ্গনে এই পুরস্কার বিতরণ করা হয়। মসজিদ কমিটির সভাপতি আলিম উদ্দিনের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেন কমিটির অন্যান্য সদস্যসহ গ্রামবাসিরা।

গত ১৫ নভেম্বর ২০২৫ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিভিন্ন বয়সি শিশু কিশোরদের নিয়ে এ প্রতিযোগিতা শুরু করে মসজিদ কমিটি। তারা তাকবিরে উলাসহ (নামাজের প্রথম তাকবির) জামাতে নামাজ আদায় শুরু করে। তারা ঠিকমতো নামাজ আদায় করছে কি-না তা হিসাব রাখার জন্য প্রতি ওয়াক্তে ইমাম ও মোয়াজ্জিন স্বাক্ষরসহ রিপোর্ট রাখতেন। এভাবে যাচাই-বাছাই ও হাজিরার ভিত্তিতে বিজয়ী হন এই ৮জন কিশোর। তাদের মধ্যে ১টি রেফ্রিজারেটর, চারটি বাইসাইকেল ও বিশেষ পুরস্কার তুলে দেয়া হয়।

মসজিদ কর্তৃপক্ষ জানায়, আজকের এই নতুন প্রজন্মকে মসজিদমুখী করতে এই উদ্যোগ নেয়া হয়। যাতে এর উসিলায় আমাদের সকলের পরকালের কল্যাণের পথ সুগম হয়।

এসময় উপস্থিত ছিলেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী আকরাম বিন আমিনী, বিশ্বনাথ পৌর সভার সাবেক কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক, লাইসিয়াম স্কুলের পরিচালক মখলিছ মিয়া, আলহেরা একাডেমির প্রধান মাওলানা শরিফ উদ্দিন, ব্যবসায়ী হুসাইন আহমদ, সংগঠক জুুয়েল আহমদ প্রমুুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা