October 27, 2026, 7:22 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

অর্জুনের সঙ্গে বিচ্ছেদ তবু মালাইকা বললেন…

বিনোদন ডেস্ক :-

বলিউডে তারকাদের ব্যক্তিগত জীবন প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকে। সেই তালিকায় মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক ছিল অন্যতম আলোচিত। কয়েক বছর চর্চার পর ২০২৪ সালে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নেন দুজন। বিচ্ছেদের পর এবার নিজের অনুভূতি ও বর্তমান সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বললেন মালাইকা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে মালাইকা জানান, বিচ্ছেদের পরের সময়টা সহজ ছিল না। তাঁর ভাষায়, জীবনের একটি নির্দিষ্ট সময়ে রাগ, কষ্ট কিংবা হতাশা আসা স্বাভাবিক। ‘আমরা সবাই মানুষ। জীবনের নানা পর্যায়ে এমন অনুভূতির মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ক্ষতও সেরে ওঠে—যতই কথাটা ক্লিশে শোনাক না কেন, সময় সত্যিই সবকিছু ঠিক করে দেয়,’ বলেন তিনি।

২০১৮ সালে মালাইকা ও অর্জুনের সম্পর্ক প্রকাশ্যে আসে। শুরুতে ব্যক্তিগত রাখার চেষ্টা করলেও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে ছবি পোস্ট করা, জন্মদিনে শুভেচ্ছা—সব মিলিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে আগ্রহ বাড়তে থাকে। তাই বিচ্ছেদের খবরও দ্রুত শিরোনাম হয়ে ওঠে।

বিচ্ছেদের পর অর্জুন কাপুর নিজেকে ‘সিঙ্গেল’ বললেও মালাইকা জানিয়েছেন, সম্পর্ক ভেঙে গেলেও অর্জুন তাঁর জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ। তাঁর কথায়, ‘সবকিছুর পরও তিনি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটা বদলায়নি।’ তবে অতীত বা ভবিষ্যৎ নিয়ে বেশি কথা বলতে তিনি আর আগ্রহী নন বলেও জানান মালাইকা।

মিডিয়ার অতিরিক্ত মনোযোগ নিয়েও কথা বলেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী। মালাইকার মতে, তাঁর ব্যক্তিগত সম্পর্কগুলোই প্রায় তাঁর কাজের চেয়ে বেশি আলোচনায় এসেছে। ‘একসময় মনে হয়েছিল, আমার জীবন কি শুধুই আমার ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ? এখন আমি এমন জায়গায় দাঁড়িয়ে, যেখানে কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। আমি শুধু সেটাই করতে চাই, যা আমাকে সত্যিই সুখী করে,’ বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা