October 27, 2026, 9:35 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

বিনোদন ডেস্ক :-

উপকূলের মানুষের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হাঙর’ নামের সিনেমা। বানিয়েছেন তন্ময় সূর্য। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। হাঙর দিয়ে বাংলাদেশি সিনেমায় অভিষেক হচ্ছে প্রমোদের। রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।

২০১৩ সালে ‘উমা’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় প্রমোদের। এরপর দুই ডজনের বেশি নেপালি সিনেমায় দেখা গেছে তাঁকে। নায়ক হিসেবে অভিষেক হলেও পরবর্তী সময়ে নেতিবাচক চরিত্রে জনপ্রিয়তা পান প্রমোদ। বর্তমানে নেপালি ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত ভিলেন তিনি। তাঁর অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হোয়াইট সান’, ‘গ্যাংস্টার ব্লুজ’, ‘চিত্রা’, ‘অদৃশ্য’, ‘পিতাম্বর’, ‘অগস্ত্য চ্যাপ্টার ১’ ইত্যাদি।

প্রমোদ এবার নাম লেখালেন বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে। প্রমোদ জানান, বাংলাদেশের সিনেমায় কাজ করে খুবই ভালো লেগেছে তাঁর। ভবিষ্যতে নেপালের পাশাপাশি ঢালিউডেও নিয়মিত হতে চান তিনি।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে হাঙর সিনেমার ফার্স্ট লুক টিজার। এতে অ্যাকশন অবতারে পাওয়া গেল প্রমোদকে। হাঙরের গল্প প্রসঙ্গে নির্মাতা তন্ময় সূর্য বলেন, ‘উপকূলের মানুষের জীবনে অনেক প্রতিবন্ধকতা থাকে। ক্ষমতাবানদের কাছে জিম্মি হয়ে পড়ে অনেক সময়। না চাইতেও অনেকে অপরাধের সঙ্গে জড়িয়ে যায়। সেই মানুষদের গল্পই দেখা যাবে হাঙর সিনেমায়।’

হাঙরে নেপালি অভিনেতাকে নেওয়া প্রসঙ্গে নির্মাতা তন্ময় সূর্য বলেন, ‘চার-পাঁচ বছর আগে নেপালে একটি কাজে গিয়েছিলাম। সে সময় শুটিং সেটে প্রমোদ এসেছিলেন। তাঁকে দেখে মনে হয়েছিল, হাঙর গল্পে এমন কাউকে হলে মানাবে। তাঁকে অভিনয়ের প্রস্তাব দিই। গল্প শোনার পর তিনি রাজি হন। এরপর তিনি বাংলা শেখার জন্য সময় নেন। আমাদেরও পুরো কাজ গুছিয়ে আনতে কিছু সময় লাগে। অবশেষে গত বছর আমরা হাঙর সিনেমার শুটিং করি।’

রোজার ঈদে মুক্তির পরিকল্পনা জানিয়ে নির্মাতা বলেন, ‘আমরা চাইছি রোজার ঈদেই সিনেমাটি মুক্তি দিতে। কিন্তু ঈদকে কেন্দ্র করে অনেকে সিনেমা নিয়ে আসতে চাইছেন। তাই হল পাওয়ার একটা বিষয় আছে। এখন পর্যন্ত রোজার ঈদকে কেন্দ্র করেই আমরা এগিয়ে যাচ্ছি। এ ছাড়া নেপালেও মুক্তির পরিকল্পনা আছে। প্রমোদ খুব করে চাইছেন নেপালে হাঙর মুক্তি দিতে।’

হাঙর সিনেমায় আরও অভিনয় করেছেন তাহমিনা অথৈ, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, এ কে আজাদ সেতু, শরিফুল, মাহফুজ মুন্না প্রমুখ। পরিচালনার পাশাপাশি হাঙরের চিত্রনাট্য লিখেছেন তন্ময় সূর্য। সিনেমাটি নির্মিত হচ্ছে বিগশট ক্রিয়েশনের ব্যানারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা