May 25, 2026, 12:35 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

৫ ফেব্রুয়ারি রাজশাহীতে নির্বাচনী সভায় যোগ দেবেন জামায়াতের আমির

স্টাফ রিপোর্টার :-

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজশাহীতে নির্বাচনী জনসভায় যোগ দিবেন।

নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা উপলক্ষে যাবতীয় প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এবারের নির্বাচনী জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদের রেকর্ড সংখ্যক উপস্থিতি থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

এ উপলক্ষ্যে রাজশাহী মহানগর জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েব আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি সমাজ উদ্দিন মন্ডল, এনপিপির রাজশাহী মহানগরীর আহ্বায়ক মোবাশ্বের আলীসহ ১১ দলীয় জোটের রাজশাহী মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ ১১ দল দলীয় জোটের কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

নগরীর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতৃবৃন্দ জানান, জনসভা উপলক্ষ্যে মাঠের মঞ্চ নির্মাণ, সাজসজ্জা এবং প্রচার-প্রচারণার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীকাল বুধবারের মধ্যেই জনসভার সকল কারিগরি ও আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন হবে।

নারী কর্মীদের অংশগ্রহণ ও বিশাল জনসমাগম হওয়ার বিষয়ে নেতৃবৃন্দ বলেন, এবারের নির্বাচনী জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদের রেকর্ড সংখ্যক উপস্থিতি থাকবে। জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে জোটের পক্ষ থেকে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে। রাজশাহীর ঐতিহ্যবাহী মাদ্রাসা মাঠে শান্তিপূর্ণ ও উৎসবমুখর জনসভা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা