May 25, 2026, 1:33 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীকে হত্যার অভিযোগে সাংবাদিক কামাল মালিকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার :-

স্ত্রীকে হত্যার অভিযোগে রাজশাহীতে কামাল মালিক (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে নগরের কাশিয়াডাঙ্গা থানায় মামলাটি করেন নিহত নারীর ছোট ভাই শাহাদত হোসেন। মামলায় কামাল মালিককে একমাত্র আসামি করা হয়েছে।

গত শুক্রবার থেকে তিনি পুলিশি পাহারায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, কামাল মালিক রাজশাহীর স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপসম্পাদক। তিনি নগরের হড়গ্রাম বাজারের একটি তিনতলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন। ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পেয়ে গত শুক্রবার সন্ধ্যায় ওই বাসায় যায়। এ সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভেতরে ঢুকে পুলিশ দেখে, কামাল মালিক বিছানায় পড়ে আছেন। তাঁর হাত ও পায়ে জখম ছিল। আর মেঝেতে পড়ে ছিল তাঁর স্ত্রী রওশন আরার (৫০) লাশ। তাঁর গলায় কাপড় প্যাঁচানো ছিল।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকেই উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন। আর কামাল মালিককে ভর্তি রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। আজ রোববার দুপুর পর্যন্ত তিনি সেখানেই ছিলেন।

পুলিশের অনুমান, দাম্পত্য কলহের জেরে কামাল মালিক তাঁর স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, এই ঘটনায় শনিবার রাতে নিহত নারীর ছোট ভাই কামালের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আসামি পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি আদালতকে অবহিত করা হচ্ছে। চিকিৎসা শেষ হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

রামেক হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘কামাল মালিক এখন শঙ্কামুক্ত। তাঁকে আমরা আইসিইউ থেকে ওয়ার্ডে দিয়ে দিচ্ছি। পুরোপুরি সুস্থ হলে ওয়ার্ড থেকে ছাড়পত্র দেওয়া হবে। তখন হয়তো পুলিশ তাঁকে গ্রেপ্তার করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা