May 25, 2026, 12:35 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সুযোগ হাতছাড়া করলে বিপদে পড়ব: উপদেষ্টা নূরজাহান

স্টাফ রিপোর্টার :-

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘পরিবর্তনের জন্য সুযোগ কিন্তু বারবার আসে না। এবার সুযোগ এসেছে পরিবর্তনের, এটাকে কাজে লাগাতে হবে। আমরা আর পূর্বের অবস্থা দেখতে চাই না। আমরা যদি সুযোগ হাতছাড়া করি, তাহলে বিপদে পড়ব।’

আজ রোববার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে গণভোট বিষয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের প্রচার গতিশীল করতে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের মোট ভোটারের ৫০ ভাগ নারী। তাদের মধ্যে ৩৫ ভাগ লেখাপড়া জানে না। তারা সংসদ কী- উচ্চকক্ষ কী- গণভোট কী- এসব বোঝে না। প্রান্তিক পর্যায়ের মা-বোনদের কাছে গিয়ে এগুলো বোঝাতে হবে। বৈষম্যের কথা, পরিবর্তনের কথাগুলো বোঝাতে হবে। মায়েরা কথাগুলো ভালোভাবে বুঝবে। আর এ কাজের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে কাজে লাগাতে নির্দেশনা দেন তিনি।

মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাওয়াদুল হক, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খন্দকার মো. ফয়সাল আলম, রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এন মাসুদ উল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান ও স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

এর পর উপদেষ্টা রাজশাহী কলেজ শহিদ মিনার প্রাঙ্গণে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে ‘ভোটের গাড়ি’ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম আলীসহ কলেজের ছাত্র-শিক্ষক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা