May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সমর্থকরা আটকে রাখলেন প্রার্থীকে, ভিডিও কলে প্রার্থিতা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার :-

দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক। প্রাথমিক বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হয়। পরে আপিলে প্রার্থিতা ফিরে পান।

মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ফলে সুলতানুল ইসলাম তারেকের কর্মী সমর্থকরা সকাল থেকে তার পদ্মা আবাসিকের বাড়িতে অবস্থান নেন। সুলতানুল ইসলাম তারেক যাতে মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন, সেজন্য তাকে বাড়িতে ঘিরে রাখেন তার সমর্থকরা।

বেলা ১১টা থেকে কর্মী সমর্থকদের ঘেরাওয়ের মধ্যে ছিলেন সুলতানুল ইসলাম। বিকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দিকে যাওয়ার জন্য বের হলে তাকে আটকে দেন সমর্থকরা। সময় পেরিয়ে যেতে থাকায় শেষ পর্যন্ত ছোট ভাই সাইফুল ইসলামের মাধ্যমে মনোনয়ন প্রত্যাহারের আবেদন পাঠান। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেন ভিডিও কলে। এসময় তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের কথা জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারকে।

সুলতানুল ইসলাম তারেক বলেন, দলের চেয়ারম্যানের নির্দেশে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। যারা তাকে এতোদিন সমর্থন দিয়েন, তারা পাশে থাকবেন বলে প্রত্যাশা করেন তিনি। বলেন, কর্মী সমর্থকরা ক্ষুব্ধ হলেও দলের সিদ্ধান্ত মেনে তিনি নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ালেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা