May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ নির্বাচনের আগেই শাকসু ভোটের দাবিতে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি :-

জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থগিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসুর ভোট দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শাকসু ভোট স্থগিতের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে এ দাবি জানায় সংগঠনটি।

ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, “জুলাই আন্দোলনের সময় হাসিনাকে দেওয়া ৯ দফার অন্যতম একটি ছিল ক্যাম্পাসগুলোতে ছাত্রসংসদ চালু।

“হাসিনা পালালেও ছাত্রদল ও বিএনপি ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। রাকসুর সময়ও তারা একের পর এক চারবার নির্বাচন স্থগিত করেছিল।”

তারেক রহমান আদালতকে হাসিনার ন্যায় ব্যবহার করেছেন দাবি করে মুজাহিদ বলেন, “আজ শাকসু নির্বাচনের কথা থাককেও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীরা ‘টোকাই বাহিনী’ ও ‘সন্ত্রাসীদের’ সাহায্যে নির্বাচন কমিশনের সামনে মব সৃষ্টি করে ভোট বানচাল করে দিয়েছেন।

“তারেক রহমান কোর্টকে হাসিনার ন্যায় ব্যবহার করে শাকসু নির্বাচন বন্ধ করেছেন। ‘দ্বিতীয় স্বাধীনতার’ মধ্যে দিয়ে মানুষ যে ভোটাধিকার পেয়েছে, তার বিরুদ্ধে কেউ অবস্থান নিলে বাংলার মানুষ ও ছাত্রসমাজ আবার জেগে উঠবে।”

তিনি বলেন, অনতিবিলম্বে শাকসু নির্বাচন কার্যকর করতে হবে। এবং সেটা অবশ্যই জাতীয় নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে।

যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে সারা দেশের গণতন্ত্রকামী শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়াবে বলে জানান ছাত্রশিবির নেতা মুজাহিদ।

রাকসু ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “নির্বাচন পেছানোর প্রতিবাদে যে ফ্যাসিস্ট আচরণ করে একটা গোষ্ঠী, তারা ছাত্র সংসদ নির্বাচনকে ভয় পায়। তারা বারবার নির্বাচনের পরেও হেরে যায়।

“তারা ইতোমধ্যে অনেক ছাত্র সংসদ নির্বাচনে পরাজিত হয়েছে। জুলাই পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের চাওয়ার বিরুদ্ধে যদি কেউ কিছু করতে চায়, তাহলে সেটা শিক্ষার্থীরা গ্রহণ করবে না। এটা ছাত্র সংসদ নির্বাচনই বলে দেয়।”

মানববন্ধনে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের পরিচালনায় রাকসুর বিভিন্ন হল সংসদের ভিপি ও হল শাখা শিবিরের সভাপতিরা বক্তব্য দেন।

শাকসু নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থীসহ তিনজনের করা রিট আবেদনের শুনানি শেষে সোমবার দুপুরে ভোট চার সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দেন হাই কোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে যায়; কিন্তু সেখানে আর শুনানি হয়নি।

তবে শাকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা।

বৈঠক শেষে শাকসু নির্বাচনের জন্য আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অন্যদিকে নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা