May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামপুর বালুরঘাটে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইয়াবা জব্দ

স্টাফ রিপোর্টার :-
শ্যামপুর বালুরঘাটে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইয়াবা জব্দ।

রাজশাহী নগরীর পদ্মার তীরে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি সদস্যরা।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে কাটাখালী থানাধীন শ্যামপুর বালুরঘাট এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব ইয়াবা জব্দ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, দুপুরে নগরীর শাহাপুর বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কয়েকজন মাদক কারবারী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে শ্যামপুর বালুরঘাট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে বালুর ডিপির ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

পরে জব্দকৃত ইয়াবা কাটাখালী থানায় জমা দেয়া হয়েছে বলেও জানায় বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা