May 25, 2026, 1:32 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও ভোট, প্রেরণা জোগালেন বেলাল

চারঘাট প্রতিনিধি :-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের একটি কেন্দ্রে ব্যতিক্রমী চিত্র চোখে পড়ে। চারঘাটের শলুয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ১১টার দিকে শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে ভোট দিতে আসেন বেলাল হোসেন (৫৭)।

তিনি উপজেলার চামটা গ্রামের বাসিন্দা। হাঁটতে কষ্ট হলেও কারও সহায়তা নেননি। ধীর পায়ে কেন্দ্র প্রাঙ্গণে প্রবেশ করে লাইনে দাঁড়িয়ে নিজ ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

এ আসনে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তরুণদের পাশাপাশি বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী ভোটারদের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে চারঘাট ও বাঘার বিভিন্ন এলাকা। নির্বাচন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা পর্যন্ত এ আসনে ভোট পড়ে প্রায় ৩৩ শতাংশ।

কেন্দ্রে উপস্থিত ভোটারদের অনেকে বেলালের দৃঢ়তায় প্রেরণা পেয়েছেন। ভোট দেওয়া শেষে বেলাল হোসেন বলেন, ‘ভোট দেওয়া আমার দায়িত্ব। একটু কষ্ট হয়, তবুও নিজে এসে ভোট দিলাম। সবাই যখন ভোট দিচ্ছে, আমি ঘরে বসে থাকবো কেন?’

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, প্রতিবন্ধী ও বয়স্ক ভোটারদের যেন ভোগান্তি না হয়, সে ব্যবস্থা থাকলেও বেলাল নিজের শক্তিতেই ভোট দিয়েছেন। বিষয়টি সত্যিই অনুপ্রেরণাদায়ক।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নারী ভোটারদের উপস্থিতিও ছিল সন্তোষজনক।

রাজশাহী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা