May 25, 2026, 1:32 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

শান্তিপূর্ণ ভোটে রাজশাহী প্রস্তুত, মাঠে যৌথবাহিনীর কড়া নজরদারি

স্টাফ রিপোর্টার :-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। রাজশাহীর ৬টি সংসদীয় আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া এবং দায়িত্বপ্রাপ্তদের বুঝিয়ে দেওয়ার কাজ শেষ পর্যায়ে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত দুই দিনে সংশ্লিষ্ট আসনগুলোর উপজেলা পর্যায়ে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এসব উপকরণ নির্ধারিত কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে। ভোট গ্রহণ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

রাজশাহীর ছয়টি আসনে মোট ১৬ হাজার ১১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে পুলিশ ৩ হাজার ৯৮২ জন, বিজিবি ৭৬০ জন, র‌্যাব ১৪৭ জন, সেনাবাহিনী ১ হাজার ১১০ জন এবং আনসার সদস্য ১০ হাজার ১১৪ জন রয়েছেন।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জিয়াউল হক খান বলেন, নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, নিরাপত্তা নিশ্চিতে পুলিশসহ অন্যান্য বাহিনী সক্রিয়ভাবে মাঠে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, সীমান্তবর্তী তিনটি উপজেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন থাকবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ৭৭৮টি। ভোটার সংখ্যা ২২ লাখ ৯১ হাজার ২০১ জন। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা