October 27, 2026, 9:20 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

লীগের ব্যাপারে নমনীয়তা দেখালে চেতনা ভেঙে হাতে ধরিয়ে দেয়া হবে: সালাহউদ্দিন আম্মার

রাবি প্রতিনিধি :-

লীগের ব্যাপারে নমনীয়তা দেখালে চেতনা ভেঙে হাতে ধরিয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। আজ বুধবার (১৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

পোস্টে সালাহউদ্দিন আম্মার লিখেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো একশন নিলেই বিএনপিপন্থিরা অদৃশ্য বাবার মতো ছায়া দেয়, নিরাপত্তা দেয়। কয়দিন আগে আওয়ামীপন্থি শিক্ষকদের নিয়ে সোচ্চার হলে তারা এবং তাদের ছাত্রসংগঠন আমাকে নিয়ে বিবৃতি দিয়েছিল, নিন্দা জানিয়েছিল আরো অনেক কিছু।

তিনি আরও লিখেন, আজ জুলাই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাবির অফিসার এবং আওয়ামী নেতা হানিফ মোহাম্মদ পলাশ এবং আহসান হাবীব পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় রাবিতে বিএনপিপন্থি অফিসারদের ২ দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।

হুঁশিয়ারি দিয়ে সালাহউদ্দিন আম্মার লিখেন, একটা বিষয় রিমাইন্ডার দেই আপনাদের! আমি রাকসুর জিএস -এর সঙ্গে সঙ্গে সর্বোচ্চ ভোটে নির্বাচিত সিনেট প্রতিনিধি। তাই ক্যাম্পাসে অন্তত আমি দায়িত্বে থাকা অবস্থায় লীগ ছাঁটাইয়ের কাজ চলবে। তালিকা প্রস্তুত হচ্ছে। লীগের ব্যাপারে নমনীয়তা দেখালে চেতনা ভেঙে হাতে ধরাইয়া দিবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা