May 24, 2026, 6:58 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণীর মৃত্যু

নাটোর প্রতিনিধি :-
নাটোরের লালপুরে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে।

নাটোরের লালপুরে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি পাটিকাবাড়ি এলাকা অতিক্রম করার কিছুক্ষণ পর রেললাইনের পাশে ওই তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের পরনে হলুদ রঙের কামিজ, খয়েরি রঙের সালোয়ার ছিল এবং তার গায়ে একটি গোলাপি রঙের কম্বল জড়ানো ছিল। তবে মরদেহের কাছে পরিচয় শনাক্ত করার মতো কোনো নথি বা সরঞ্জাম পাওয়া যায়নি।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিচয় শনাক্তের জন্য পিবিআই (পাবনা)-এর সদস্যরা নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত ডাটাবেজে তার পরিচয় মেলেনি।

তিনি আরও জানান, শনিবারের মধ্যে নিহতের পরিবারের সন্ধান পাওয়া না গেলে মরদেহটি পাবনার আঞ্জুমান মফিদুলে দাফনের জন্য হস্তান্তর করা হবে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা