May 25, 2026, 1:32 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনে উঠতে গিয়ে তরুণীর মৃত্যু

স্টাফ রিপোর্টার :-
ট্রেনে উঠতে গিয়ে তরুণীর মৃত্যু

রাজশাহী রেলওয়ে স্টেশনে স্বামীর হাত ধরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়ে রুপা খাতুন (২৩) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (তারিখ) বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রুপা খাতুন রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মো. অনিক, যিনি ঢাকায় একটি ফার্নিচার প্রতিষ্ঠানে কর্মরত।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রনি সাহা জানান, বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যাওয়ার সময় অনিক আগে ট্রেনে উঠে স্ত্রীকে হাত ধরে তুলছিলেন। এ সময় ট্রেন ছেড়ে দিলে রুপার হাত ছুটে যায় এবং তিনি ট্রেনের নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে অনিক চলন্ত ট্রেন থেকে নেমে আসেন। ট্রেনটি চলে যাওয়ার পর রুপাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় রুপার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া অপর পা ও মাথায় গুরুতর আঘাত পান তিনি। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা