October 28, 2026, 1:10 pm
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

রাসিকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার :-

বিগত ২০২৪ ও ২০২৫ সালের রাজশাহী সিটি কর্পোরেশনের পি.আর.এল/অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীগণের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ জানুয়ারি) সকালে নগর ভবন এ্যানেক্স হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয় বলেন, আপনারা প্রত্যেকেই আপনাদের কর্মের প্রতি ন্যায় নিষ্ঠ ছিলেন। আপনাদের কর্মময় জীবনের সুনামে রাজশাহী সিটি কর্পোরেশন এতো সুনাম অর্জন করেছে। আপনাদেরকে সংবর্ধিত করতে পেরে আজ আমরা গর্বিত। আগামীতে এ ধরণের আয়োজন অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। এখানে নগরবাসীর প্রত্যাশা অনেক। নগরবাসীর প্রত্যাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নগরবাসীর প্রত্যাশা পুরণে রাজশাহী সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম অটোমেশনে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহম্মদ আল মঈন পরাগ, রাসিকের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ শাকিল। স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম।

অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন রাসিকের অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী সৈয়দ সাইদ আহম্মদ, অবসরপ্রাপ্ত প্রধান কর নির্ধারক মোঃ মঞ্জুরুল আলম, অবসরপ্রাপ্ত ষ্টোর কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আহসান হাবিব, অবসরপ্রাপ্ত সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী মোঃ পারভেজ আনোয়ার।

অনুষ্ঠানে রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

অনুষ্ঠানে ৫২ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও মৃত্যুবরণকারী কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া অবসরপ্রাপ্ত ৩ জন কর্মকর্তা-কর্মচারীকে আনুতোষিক ও ২ জন কর্মকর্তা-কর্মচারীকে ল্যামগ্রান্ট এর অর্থ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা