May 25, 2026, 2:39 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রামেক হাসপাতালে এই প্রথম ক্লোডেক্যাল সিস্ট অপারেশন

স্টাফ রিপোর্টার :-

পেট না কেটে মেশিনের মাধ্যমে ফুটো করে এক শিশুর পিত্তনালির জন্মগত সিস্ট অপারেশন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চার ঘন্টা ধরে জটিল জন্মগত এ রোগের অপারেশন করেন চিকিৎসকরা।

লেপারস্কোপিক মেশিনের মাধ্যমে এ অপারেশনটি সম্পন্ন করা হয়। ঢাকার ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালের চিকিৎসক ও বিভাগীয় প্রধান ডাক্তার ইমরুল হাসান খান গতকাল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে এ অপারেশনটি চালু করে দিয়ে যান। তাঁকে সহযোগিতা করেন রাজশাহী হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার নাজিমুল হক ও অধ্যাপক ডাক্তার মোজাম্মেল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন ওই বিভাগের চিকিৎসক ডাক্তার নাজমুল হক, ডাক্তার আশরাফুল আলম, ডাক্তার মুণিম সরকার, ডাক্তার জয়ন্ত, ডাক্তার রাশেদ ও ডাক্তার মালেক।

রামেক হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোজাম্মেল হক বলেন, ‘লিভারের জন্মগত সিস্ট একটি জটিল অপারেশন। এর মধ্যে পেট না কেটে অপারেশনটা এর আগে কখনো রাজশাহীতে হয়নি। আমরা রোগীদের উন্নত চিকিৎসা স্বার্থে এটি চালু করলাম।

তিনি আরও বলেন, এখন থেকে জটিল এ অপারেশনটি রাজশাহী হাসপাতালেই হবে। এর বাইরে পেটের আরও জটিল অপারেশন আমরা আগে থেকেই করে যাচ্ছি। ফলে রোগীদের ঢাকা বা দেশের বাইরে এসব চিকিৎসা করাতে হবে না বা হয় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা