May 24, 2026, 7:57 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাবি প্রেসক্লাবের ৩ সাংবাদিককে ‘জুলাই সম্মাননা স্মারক’ প্রদান

রাবি প্রতিনিধি :-
জুলাই সম্মাননা স্মারকপ্রাপ্ত তিন সাংবাদিক জুবায়ের জামিল, মনির হোসেন মাহিন, আশিকুল ইসলাম ধ্রুব ।

জুলাই-আগস্ট আন্দোলনে সরাসরি মাঠপর্যায়ে সক্রিয় ও সাহসী ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে আগ্রাসন বিরোধী আন্দোলনের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের তিনজন সাংবাদিককে ‘জুলাই সম্মাননা স্মারক’ প্রদান করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্ত তিন সাংবাদিক হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়ের জামিল, বর্তমান সভাপতি জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মনির হোসেন মাহিন এবং বর্তমান সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুল ইসলাম ধ্রুব।
বিজ্ঞাপন

অনুষ্ঠানের আয়োজন করা হয় সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক প্রেসার গ্রুপ ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে। আন্দোলন চলাকালে দায়িত্বশীল সাংবাদিকতা, সাহসী ভূমিকা এবং ঘটনাস্থল থেকে বাস্তব চিত্র তুলে ধরার জন্য তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

অনুভূতি প্রকাশ করে প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আগ্রাসন বিরোধী আন্দোলনকে, যারা জুলাই আন্দোলনে শহিদদের পরিবার ও আহতদের নিয়ে এমন সুন্দর আয়োজন করেছে। এছাড়াও জুলাই আন্দোলনে ইনসাফের পক্ষে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের ভূমিকা ছিল অতুলনীয়। সাংবাদিকদেরও মূল্যায়ন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনে ক্যাম্পাস সাংবাদিক হিসেবে গোয়েন্দা সংস্থার হয়রানি এবং ঐ সময় ক্যাম্পাসের দোকানপাট বন্ধ থাকায় না খেয়েও দিন পার করতে হয়েছে ক্যাম্পাস সাংবাদিকদের। আমাদের একটাই লক্ষ্য ছিল কলমকে অস্ত্র বানিয়ে শিক্ষার্থীদের পাশে থাকা—কারণ সাংবাদিকদের দেখলেই তাদের সাহস বহুগুণে বেড়ে যেত। জুলাই আন্দোলনের পর সাংবাদিকদের সেভাবে কেউ মূল্যায়ন করেনি। ফলে ধন্যবাদ জানাচ্ছি আগ্রাসন বিরোধী আন্দোলনকে।’

আন্দোলনের কঠিনতর পরিস্থিতির কথা স্মরণ করে রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবায়ের জামিল বলেন, ‘জুলাই আন্দোলনে সরাসরি মাঠে থেকে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে আগ্রাসন বিরোধী আন্দোলনের পক্ষ থেকে সাংবাদিক ক্যাটাগরিতে আমাদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এটি আমাদের জন্য একদিকে সম্মান, অন্যদিকে দায়িত্বের স্মারক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা