May 24, 2026, 6:56 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাবি’র মৎস্য অনুষদে ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২৫ প্রদান

রাবি প্রতিনিধি :-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাবি কৃষি অনুষদ ভবনের ফিশারিজ গ্যালারিতে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি’র ভিসি প্রফেসর সালেহ্ হাসান নকীব, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাবি ছাত্র উপদেষ্টা ড.মো: আমিরুল ইসলাম। সভাপতিত্ব করেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন ফিসারিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এবিএম মহসিন। অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন আহসান হাবিব আসিফ সরকার।
২০২৩ সালের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মধ্যে সিজিপিএ ৩.৯৭ থেকে ৩.৮০ পাওয়া ১৫ জন শিক্ষার্থীর মাঝে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড পাওয়া ১৫ শিক্ষার্থী হলেন আহসান হাবিব আসিফ সরকার, রিফাত জাহান, সাঈদ আস সাদাত, জাকিয়া সুলতানা, মাইশা মাহবুবা, সানজিদা খাতুন, জান্নাতুন নাঈম, রিফা তামান্না মনা, আলমগীর কবির, মো: মোজাহিদুর, সালমা ফারিহা, কাজী নাঈমা আকতার, মেজবাহ আহমেদ জোবাইদা ইসলাম ও সৈয়দ তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বলেন, যারা আজকে ডিন’স অ্যাওয়ার্ড পেলে তাদের জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। তোমাদের এই অর্জনে আরও দায়িত্ব বাড়লো, এই সম্মানের মর্যাদা রক্ষা করতে কর্মজীবনে দেশের জন্য, কৃষি’কে এগিয়ে নিতে নিরলস কাজ করে যেতে হবে। যারা অ্যাওয়ার্ড পাওনি তারাও মন খারাপ করবে না, কারণ বাংলাদেশের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের একটি সুনাম রয়েছে, এই বিভাগে রাবির অনেক গুনী বিজ্ঞানী রয়েছেন, যারা বাংলাদেশ সহ বহির্বিশ্বেও মৎস্যকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করছেন। কাজেই এই বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীরা কর্মজীবনে প্রত্যেকেই ভাল অবস্থানে থাকবে বলে আমি মনে করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা