May 24, 2026, 10:30 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাবির ভর্তি পরীক্ষায় ’সি’ ইউনিটে উপস্থিতির হার ৮৮.৩০ ভাগ

রাবি প্রতিনিধি :-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তি-পরীক্ষা আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে সি ইউনিটের বিজ্ঞান গ্রুপের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং বিজ্ঞান ও অবিজ্ঞান গ্রুপের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবনের সামনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের আজকের ভর্তি পরীক্ষা সম্পর্কে অবহিত করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, সি ইউনিটের সমন্বয়কারী জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. গোলাম মোর্ত্তুজা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য ক্যাম্পাসে কয়েকটি স্থানে অপেক্ষমাণ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলেন।

সি ইউনিটের পরীক্ষায় প্রথম শিফটের ৬০ হাজার ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ১৫৮ জন উপস্থিত ছিল। শতকরা হিসেবে উপস্থিতির হার ৮৭.৯৮। দ্বিতীয় শিফটের ৬৫ হাজার ৮০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ হাজার ৩১০ জন উপস্থিত ছিল। শতকরা হিসেবে উপস্থিতির হার ৮৮.৬১।

প্রসঙ্গত, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে এবার ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।

ভর্তি-পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে পরবর্তী পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অনুরূপ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছে।

উল্লেখ্য, আজকের ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ জন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ জনকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে বহিস্কার করা হয়েছে। এর মধ্যে ১ জনকে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। অপর ৩ জনের বিষয়ে অনুসন্ধানপূর্বক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে আগামীকাল শনিবার এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা