May 25, 2026, 1:31 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ কবে, জানালেন ডিন

রাবি প্রতিনিধি :-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল হতে পারে ২৩-২৪ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেলাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘নিশ্চিতভাবে বলা কঠিন। তবে আমরা ওএমআর দেখা শুরু করেছি। আশা করছি, ৩-৪ দিনের ভেতরে ফল প্রকাশ করতে সক্ষম হব। ফল প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা জানতে পারবেন।’

এর আগে গত ১৭ জানুয়ারি রাবির ‘এ’ ইউনিটের ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১০০ নম্বরের পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্ন ছিল, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২৫ করে নম্বর কাটা হবে। অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৫৭ জন উপস্থিত ছিলেন। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯১.১৭। দ্বিতীয় শিফটের ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৭৩ জন উপস্থিত ছিলেন। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯০.১৬।

এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা