October 27, 2026, 7:33 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

রাবিতে ভর্তি পরীক্ষায় মোবাইলসহ আটক আরও তিন ভর্তিচ্ছু

রাবি প্রতিনিধি :-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে আরও তিন ভর্তিচ্ছু পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেসেঞ্জারের মাধ্যমে ছবি পাঠানো এবং ‘চ্যাটজিপিটি’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার সময় তাকে হাতেনাতে ধরা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের ১৩৫ নং কক্ষে ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষায় তিনজনকে আটক করা হয়। এর আগেও সকাল ১১টায় প্রথম শিফট-এর পরীক্ষাতে আরেকজন ভর্তিচ্ছুকে মোবাইলসহ আটক করা হয়।

অসদুপায় অবলম্বনকারী ছাত্ররা হলেন মো. সামস্ আজমাইন। তার রোল নম্বর ৩১৩০৭৯৪১। তার বাসা সদব, নওগাঁ। তার বাবার নাম রহিদুল ইসলাম, তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করে। আরেক ছাত্রের নাম দিব্য জ্যোতি সাহা। তার রোল নম্বর ৩১১০০০৫২। তার বাসা ঢাকার সিদ্ধেশ্বরী। তবে স্থায়ী বাসা খুলনা। তার বাবার নাম ড. সাহা চঞ্চল কুমার। তিনি জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার। তার মাতা অল্পনা সাহা একজন গৃহিণী। অন্য দুইজনের তথ্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবর রহমান বলেন, আমাদের পরীক্ষা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল কিন্তু হঠাৎ করে আমরা জানতে পারি প্রথম শিফট-এ একজন শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে ধরা পড়েছে। এরপর দ্বিতীয় শিফট-এর পরীক্ষা শুরু হয় এবং আবার আরও তিনজনকে মোবাইলসহ ধরা হয়। এখন তাদের নামে মামলা করা হবে এবং পরবর্তীতে যেন কোনো শিক্ষার্থী এ ধরনের কাজ না করে সেজন্য আমি নিজে বাদি হয়ে এ মামলা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা