May 24, 2026, 6:16 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাবিতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাতে দোয়া ও ইফতার মাহফিল

রাবি প্রতিনিধি :-

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলা অনুষদের সাবেক ডীন অধ্যাপক ফজলুল হক বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন স্বচ্ছ নেতৃত্বের অধিকারী একজন দূরদর্শী রাজনীতিবিদ। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, দেশপ্রেম ও আপসহীন মনোভাব দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি সবসময় দেশের মানুষের কল্যাণ, গণতন্ত্রের চর্চা এবং জাতীয় স্বার্থ রক্ষায় নিবেদিত ছিলেন।

রাবি শাখা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের নারীদের আত্মমর্যাদা, অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের এক সাহসী প্রতীক।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী। উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ফজলুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরাফাত রেজা আশিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন রানা। এছাড়াও বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা