May 24, 2026, 6:16 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ড

নওগাঁ প্রতিনিধি :-

নওগাঁর রাণীনগরে মাদক সেবনের দায়ে আসলাম শেখ (২৩) নামে এক যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন অভিযান চালিয়ে এই দন্ডপ্রদান করেন। দন্ডিত আসলাম শেখ উপজেলার চকমুনু গ্রামের মিজানুর রহমান শেখের ছেলে। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান, আসলাম দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে পরিবারের উপর অত্যাচার,নির্যাতন করে আসছিল। এতে পরিবারের লোকজন অতিষ্ট হয়ে বুধবার সকালে অভিযোগ নিয়ে আসেন। এসময় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়ীতে গিয়ে ঘরের মধ্যে আসলাম শেখকে মাদক সেবনরত অবস্থায় হাতে-নাতে ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন,দন্ডিত আসলামকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা