May 24, 2026, 6:17 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেন ৩ এমপি প্রার্থী

বাঘা প্রতিনিধি :-
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৩ জন এমপি প্রার্থী।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৩ জন এমপি প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে দীর্ঘদিন পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাঘা উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের কার্যালয়ে দলীয় নেতাদের সাথে নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ এই মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, নিয়াজ উদ্দিন, উপজেলা আলেম পরিষদের প্রতিনিধি আশরাফ আলী, উপজেলা হিন্দু বৈদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদের প্রতিনিধি স্বপন সাহাসহ দলীয় নেতাকর্মী।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আবু সাঈদ চাঁদ দলীয় নেতাকর্মীদের নিয়ে বাঘা মাজার জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঘা ও আড়ানী পৌরসভা, বাজুবাঘা, গড়গড়ি, মনিগ্রাম, পাকুড়িয়া, চকরাজাপুর, বাউসা, আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা।

অপর দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক মনোনয়নপত্র জমা দেন। এ সময় সাথে ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মইনুল হোসেন, সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক কামরুজ্জামান, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. জিন্নাত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল্লাহ আল মামুন নুহু, চারঘাট উপজেলা জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মো. শফিকুল ইসলাম।

অন্যদিকে চারঘাট উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন নিমপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, সলুয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একরামুল হক, ভায়ালক্ষীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তালেব উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
উল্লেখ্য, বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।

বাঘা উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার ও চারঘাট উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস বিকাল ৫টা পর্যন্ত তিনজন প্রার্থীর মনোনয়ন দাখিলের বিষয়ে নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা