May 24, 2026, 11:34 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী-৬ আসনে বিএনপি-জামায়াতের লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোটার

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপি-জামায়াতের লড়াইয়ে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আ.লীগের ভোটার। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নতুন আইনের কারণে পথে পথে পোস্টার-ব্যানার ও ঢাক ঢোল পিটিয়ে প্রচার প্রচারণ নেইা। কিন্তু ভোট নিয়ে ভোটারের আগ্রহের যেন কমতি নেই। এ আসনের শক্ত অবস্থানে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ। প্রতিদ্বন্দ্বিতায় আছেন জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। ভোটার ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৮ সালের আগ পর্যন্ত বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসন। ভোটাররা বলেন, মনোনয়ন নিয়ে বিএনপির কোন্দলের কারণে এ আসনে জামায়াতের সাথে বিএনপির নির্বাচনী লড়াই হতে পারে। এদিকে বিএনপি মনে করছেন, দীর্ঘদিনের শক্তিশালী রাজনৈতিক অবস্থান থাকার কারণে বিএনপির মনোনীত প্রার্থীর কাছে কেউ কোন প্রতিদ্বন্দ্বিতায় আসবে না। এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাংগনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, বড় রাজনৈতিক দল হিসেবে মনোনয়ন নিয়ে কিছুটা অসন্তোষ থাকলেও, সেটি ভোটের ফলাফলে খুব একটা প্রভাব ফেলবে না। এ নিয়ে বিএনপির ভোটাররা বিচলিত না। এক পক্ষ বিভান্তি ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। বাঘা উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী বলেন, শক্ত অবস্থান বিএনপি থাকলেও তাদের চেয়ে এগিয়ে রয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী। দেখা হবে কথা হবে ১২ ফেব্রুয়ারি । এ দিকে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেনের মনোনয়ন বাতিল হয়ে গেছে। অপর দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী এবং জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ প্রার্থী হিসেবে মানুষের সাথে মতবিনিময় করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা