May 25, 2026, 3:48 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী-৫ আসনের ৩ প্রার্থীকে আদালতে তলব

পুঠিয়া প্রতিনিধি :-

বিদ্যুতের খুঁটি ও গাছে ফেস্টুন সাঁটানোর কারণে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের তিনজন প্রার্থীকে আদালতে তলব করা হয়েছে। এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা ইসফা খায়রুল হক শিমুল, আরেক স্বতন্ত্র প্রার্থী বহিস্কৃত বিএনপি নেতা ব্যারিস্টার রেজাউল করিম ও জামায়াতে ইসলামীর প্রার্থী মনজুর রহমান।

এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষে সিভিল জজ মো. মামুন রোববার ও সোমবার এই প্রার্থীর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠান। নোটিশে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য প্রার্থীকে তার আদালতে সশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে- নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি সরেজমিন দেখতে পেয়েছে যে, ইসফা খায়রুল হক শিমুল, রেজাউল করিম, মনজুর রহমান নির্বাচনি প্রচারণারের লক্ষ্যে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ও গাছে ফেস্টুন সাঁটিয়েছেন। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি বিধি মোতাবেক এ বিষয়ে নিজ উদ্যোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনি এলাকায় অবস্থিত কোনো দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি; সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনা এবং কোনো যানবাহনে লিফলেট ও ফেস্টুন সাঁটাতে পারবেন না।

তাই এটি নির্বাচন-পূর্ব অনিয়ম। এ অভিযোগে কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন পাঠানোসহ শাস্তি আরোপের সুপারিশ করা হবে না তা সিনিয়র সিভিল জজ আদালতে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা