May 25, 2026, 12:35 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে যুবদলের গণসংযোগ

স্টাফ রিপোর্টার :-
রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু’র পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর যুবদল।

আজ শনিবার বিকেল ৪টায় রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. শরিফুল ইসলাম জনির নেতৃত্বে নগরীর গোরহাঙ্গা এলাকা থেকে কর্মসূচি শুরু হয়। পরে গণকপাড়া মোড় হয়ে পুনরায় নিউমার্কেট এলাকায় গিয়ে দোকানদার, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রকিবুল হক টফি, সোহেল রানা, মহানগর যুবদলের সদস্য মুক্তার আলী সাদ্দাম, হাসনাত ফয়সাল জন, হাফিজ বাবু, নীরব খান তারেক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুজ্জামান শান্ত, যুবদল নেতা আশিকুল হাসান সুমন, ইমাম খান সনি, তপু, রাজু মোস্তফা রাজ, তুষার, তন্ময়, রাফি, ধলু, বারেক, মো. খালিদ, মশিউর রহমান হৃদয়, তানভির আহম্মেদ ফিরোজ, ফরিদ হোসেন, ফজলে রাব্বী, আবুল কালাম, সারমাদ আলী, ওয়াসিম হোসেন, ওবায়দুল্লাহ টিপু, মারুফ হোসেন, নাহিদ হাসান, স্বেচ্ছাসেবকদল নেতা নাজমুস সাকিব, রাজনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা