
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থীর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নগরীর ৬ নম্বর ওয়ার্ডের বাগানপাড়া হরিজন পল্লীতে এ বৈঠকের আয়োজন করা হয়।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. শরিফুল ইসলাম জনি। তিনি নারীদের জন্য বিএনপির পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে বক্তব্য দেন।
বৈঠকে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন নীতিগত উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ নীতির বিষয়েও উপস্থিতদের অবহিত করা হয়। তিনি ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, সদস্য নীরব খান তারেক, ফজলে রাব্বী, তানভীর আহম্মেদ ফিরোজ, মারুফ হোসেন, লিটন আলী, মো. খালিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুজ্জামান শান্ত, খোকন খান, ৬ নম্বর ওয়ার্ড যুবদল নেতা ফরিদ হোসেন, নাহিদ হাসানসহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।