May 25, 2026, 2:39 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী সীমান্তের ১০ নম্বর পদ্মার চর এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে আমেরিকার তৈরি দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি। সীমান্তে বিজিবির কঠোর নজরদারির অংশ হিসেবে এসব আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) রাজশাহী বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকদ্রব্য যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।

এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) তিনটি বিশেষ টহল সীমান্তবর্তী কাটাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মাটির ভিতরে পুঁতে রাখা একটি ব্যাগে মাড়ানো অবস্থায় ২টি ইউএসএ’র তৈরি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বিজিবি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) ৬টি সংসদীয় আসনে ২৮টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন কেন্দ্রীয় রিজার্ভ, পদ্মা নদীতে সাতটি স্পীডবোট এবং ফাস্ট পেট্রোল ক্রাফট, ছাড়াও সীমান্তবর্তী ১৬টি বিওপির প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে সর্বমোট ৭০০ জনের অধিক বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এছাড়া নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্যে ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে এবং গত ৭ জানুয়ারি থেকে দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের লক্ষ্যে রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা