May 24, 2026, 6:37 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, মাদক জব্দ

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। তবে অভিযানের সময় মাদক কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (৬ মার্চ) বিজিবি-১ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাটাখালী থানার খানপুর পশ্চিমপাড়া এলাকায় পদ্মা নদীর চরের ঝাউবনের মধ্যে অভিযান চালিয়ে ৭৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

একই সময় চারঘাট থানার ঝিকরা এলাকার একটি আমবাগানে তল্লাশি চালিয়ে আরও ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন দুপুর সোয়া ২টার দিকে গোদাগাড়ী উপজেলার খোলাবোনা এলাকায় পদ্মা নদীর পাড়ের ঝাউবাগানে অভিযান চালিয়ে ২৩৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা