May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী সদর আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ

স্টাফ রিপোর্টার :-

আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার দ্বিতীয় দিনে রাজশাহী মহানগর যুবদল রাজশাহী-২ আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে গণসংযোগ কর্মসূচি পালন করেছে।

শনিবার মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনির নেতৃত্বে নগরীর ৩নং ওয়ার্ডের দাশপুকুর মহল্লায় নেতা-কর্মীরা বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের মধ্যে ধানের শীষের প্রচার ও লিফলেট বিতরণ করেন। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দেশ গঠনের পরিকল্পনা সম্পর্কেও জনগণকে অবহিত করেন।

উক্ত কর্মসূচিতে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা, সদস্য মুজিবুল হক মিলন, নীরব খাঁন তারেক, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন রনি, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো, তানভির আহমেদ ফিরোজ, মশিউর রহমান হৃদয়, ফরিদ হোসেন, খোকন খাঁন, খালিদ হাসান, সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা