May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী মহানগর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক ৪১টি ওয়ার্ডের ৮ সদস্য বিশিষ্ট করে আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে যুবদল কেন্দ্রীয় কমিটি।

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গত ১৭ ফেব্রুয়ারি এই কমিটি গঠন করা হয় এবং ১৫ দিনের মধ্যে ২১ সদস্যের পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘ ২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় স্থানীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন যুবদলের নেতৃবৃন্দ।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. শরিফুল ইসলাম জনি বলেন, রাজশাহী মহানগর যুবদল অধীন সাংগঠনিক ৪১টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এই কমিটি গঠনের পূর্বে প্রতিটি ওয়ার্ডে রাজশাহী মহানগর যুবদল কর্মীসভা করেছে এবং আহ্বায়ক ও সদস্য সচিব পদে নাম প্রস্তাব গ্রহণ করা হয়েছিল।

তিনি বলেন, কমিটি গঠনে সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছিল এবং কেন্দ্রীয় কমিটি ১৭ ফেব্রুয়ারি কমিটিগুলোর অনুমোদন দিয়েছে, ফলে দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান হয়েছে এবং রাজশাহী মহানগর যুবদলে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা