May 24, 2026, 7:08 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিভাগ পছন্দক্রম শুরু

রাবি প্রতিনিধি :-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সব ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিভাগ পছন্দক্রম পূরণ প্রক্রিয়া আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে। এ জন্য তাঁদের জরুরি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দক্রম পূরণ করতে পারবেন। এ প্রক্রিয়া চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ বিষয়ে জানা গেছে।

নিজ নিজ ইউনিটের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েস ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

কোনো উত্তীর্ণ প্রার্থী বিষয় পছন্দ ফর্ম পূরণ না করলে ওই ইউনিটে তাঁর ভর্তির সুযোগ থাকবে না। বিষয় পছন্দ প্রদানের পর তদানুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে। নতুবা সংশ্লিষ্ট ইউনিটে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তী সময় ওই ইউনিটের কোনো বিভাগে ভর্তির আর সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা